, , ,
শিরোনামঃ
সাখাওয়াতের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিএনপির দুই নেতাকে শোকজ আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অ্যাডভোকেট সামছুন নূর বাঁধনের পদত্যাগ হকার ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ শহর: সম্মিলিত উদ্যোগের প্রশংসা নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি মোঃ মিয়া চাঁনের নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন একাধিক সংযোগ সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন-বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মাদকসেবী ৫৯, মাদক ব্যবসায়ী ৬ ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ গ্রেপ্তার ১০৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯

নারায়ণগঞ্জে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এ নির্বাচিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন।

এ সময় কৃতী শিক্ষার্থীদের অভিভাবক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; এর পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতে হবে। খারাপ ও দুষ্ট প্রকৃতির বন্ধুদের সঙ্গ পরিহার করতে হবে।

তিনি বলেন, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে মূল্যবান সময় অপচয় করা যাবে না। মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। নিজেদের সৎ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তাসমিন আক্তার আরও বলেন, পুলিশ পরিবারের সন্তান হিসেবে তোমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের বাবা-মাকেই নয়, পুরো পুলিশ পরিবারকে গর্বিত করেছে। ভবিষ্যতেও পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

পরে তিনি কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।