, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে বায়ুদূষণ: দুই ইস্পাত কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা বালিগাঁওয়ে শিক্ষার্থীদের নতুন পথচলায় অনুপ্রেরণা দিলেন আবুল কাউছার আশা ফতুল্লার ধর্ষণ-অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর দখলদারিত্ব কায়েম করতে পারবে না: মান্নান সিদ্ধিরগঞ্জে ভাঙা বাড়ির জায়গায় চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আজাদের নিন্দা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা সহায়তা

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পের রমজান (৩২) ও শান্ত (২২) রয়েছেন। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে নিট কনসার্ন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে এবং ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির ‘খ’ জোনের পরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক আনোয়ার হোসেন ও বিপুল হোসেনের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের ওয়াটার ওয়ার্কস রোডে নিট কনসার্ন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে থেকে রমজান ও শান্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরপর একই রাতে আনুমানিক সাড়ে ৩টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-গ-২৫-৩২২১ নম্বরের একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা সোহেল (২৬) ও মো. রাকিব (৩৪)-এর কাছ থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রমজান সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্প এলাকার মোস্তাকিন ওরফে গফুর ভান্ডারীর ছেলে এবং শান্ত একই এলাকার তাইজুল ইসলামের ছেলে। অপরদিকে সোহেলের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর এলাকায়। তিনি বর্তমানে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করতেন। রাকিবও ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত। পৃথক দুটি ঘটনায় সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে সর্বমোট ১ হাজার ৬০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।