, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন তেলাওয়াত ও এতিম শিশুদের নিয়ে দোয়া মান্নানের

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নানা আয়োজন করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঝাউচর দারুল উলুম মাদ্রাসায় সোনারগাঁয়ের বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীকে নিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া, খাবার পরিবেশন ও চকলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

সকালে সোনারগাঁয়ের শতাধিক মাদ্রাসা থেকে একত্রিত হওয়া এতিম শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করেন। তেলাওয়াত শেষে আজহারুল ইসলাম মান্নান নিজ হাতে সব শিক্ষার্থীর মাঝে খাবার পরিবেশন করেন।

দোয়া শেষে মান্নান এতিম শিক্ষার্থীদের নিয়ে স্থানীয় কবরস্থানে যান। সেখানে দেশের প্রয়াত ব্যক্তিবর্গসহ সকল মৃতের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর মান্নান শিক্ষার্থীদের হাতে চকলেট ও উপহার তুলে দেন। এ সময় মান্নান বলেন, “ওদের মুখের হাসিই আমার নেতা তারেক রহমানের জন্মদিনের সবচেয়ে বড় সম্পদ।”

অনুষ্ঠানে তিনি বলেন— “তারেক রহমান আমাদের আশা, আমাদের অনুপ্রেরণা। তাঁর জন্মবার্ষিকীতে আমি তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি সুস্থ থাকলে দেশে গণতন্ত্র টিকে থাকবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও সুস্থতা কামনা করছি। আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন—আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে সফল করতে পারেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।