, , ,
শিরোনামঃ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন একাধিক সংযোগ সিদ্ধিরগঞ্জে তিন ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা ফতুল্লায় অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন-বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মাদকসেবী ৫৯, মাদক ব্যবসায়ী ৬ ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ গ্রেপ্তার ১০৯ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ১৯ জুলাইযোদ্ধা ফয়সালের পাশে সদর ইউএনও, উন্নত চিকিৎসায় অনুদানের চেক প্রদান গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসির আইনজীবী সমিতিতে হাতাহাতি: সাখাওয়াতের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনোয়ার প্রধানের বন্দরে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

কয়েক দিনের আন্দোলন, সড়ক অবরোধের ঘোষণা ও ধারাবাহিক বৈঠকের পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন, বাস মালিক ও আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভাড়া নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর আগে সোমবারের বৈঠকেও একই ভাড়ায় নীতিগত ঐকমত্য হয়। ফলে কয়েক মাস ধরে ৫০, ৫৫ এবং সর্বশেষ ৬০ টাকা পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগকে কেন্দ্র করে চলা আন্দোলনের আপাতত অবসান হলো।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দীর্ঘদিন ধরেই বাস মালিকদের বিরুদ্ধে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। তাদের দাবি, এবার শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের আন্দোলনের পর প্রশাসন ও বাস মালিকপক্ষ আলোচনায় বসতে বাধ্য হয়েছে। তারা এ সিদ্ধান্তকে একতরফাভাবে ভাড়া নির্ধারণের বিরুদ্ধে যাত্রীদের বিজয় হিসেবে দেখছেন।

তবে এ রুটে বাসভাড়া নিয়ে আন্দোলন নতুন নয়। গত দেড় দশকে ভাড়া বৃদ্ধি, যাত্রীদের ক্ষোভ, আন্দোলন এবং প্রশাসনের বৈঠকের পর নতুন ভাড়া নির্ধারণের ঘটনা বারবার ঘটেছে।

২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ২২ টাকা থেকে বাড়িয়ে ৩১ টাকা করা হলে আন্দোলনের পর তা কমিয়ে ২৭ টাকা করা হয়। ২০২১ সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ৩৬ টাকা থেকে ৫০ টাকা ভাড়া আদায় শুরু হলে আন্দোলনের পর তা ৪৫ টাকা নির্ধারণ করা হয়। ২০২২ সালে আবারও ভাড়া বৃদ্ধির পর ৫৫ টাকা নির্ধারণ করা হয়।

২০২৪ সালে ৫৫ টাকা থেকে ভাড়া কমিয়ে ৫০ টাকা করা হলেও ২০২৫ সালে তা আবার ৫৫ টাকা হয়। চলতি বছরের মে মাসে ভাড়া ৫৫ টাকা এবং পরে সেপ্টেম্বরে ৬০ টাকা আদায়ের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে আন্দোলন শুরু হয়। এবার আন্দোলনের সামনে ছিলেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

সংশ্লিষ্টদের মতে, জ্বালানি ও পরিচালন ব্যয় বৃদ্ধির সঙ্গে ভাড়া সমন্বয়ের প্রয়োজন থাকলেও রুটের দূরত্ব, যাত্রীদের সামর্থ্য ও পরিবহনসেবার মান বিবেচনায় নিয়ে নিয়মিত ও স্বচ্ছ পদ্ধতিতে ভাড়া নির্ধারণ না হওয়ায় বারবার আন্দোলনের পরিস্থিতি তৈরি হচ্ছে।

এবার ৫৮ টাকা সাধারণ ভাড়া ও ৩৪ টাকা শিক্ষার্থী ভাড়া নির্ধারণের সিদ্ধান্তে আপাতত সংকটের সমাধান হলেও দীর্ঘমেয়াদি ও স্বচ্ছ ভাড়া নির্ধারণ ব্যবস্থা গড়ে উঠবে কি না—এটাই এখন যাত্রীদের প্রত্যাশা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।