, , ,
শিরোনামঃ
হিরাঝিলে এক রাতের তাণ্ডবে নিঃস্ব তিন পরিবার, ক্ষতির দাবি ১ কোটি ৫২ লাখ টাকা, আসামি ২০০-২৫০ জন বুলডোজারে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মামলা, এমপি-ওসির পাশেই আসামি—পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ট্রেডিংয়ের মুনাফার ফাঁদে ১১ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে গভীর রাতে বুলডোজার দিয়ে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ, আহত ১ ফতুল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত পদ্মা রেল লিংকের পিলার, ৩০ কিমি গতিতে ট্রেন চলাচলের নির্দেশ শিক্ষার্থীদের বইমুখী করতে নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ বন্দরে অবৈধ দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত, স্মৃতিচারণে বিএনপি নেতারা সিদ্ধিরগঞ্জে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের সাবেক নেতা জাকিরসহ গ্রেপ্তার

ট্রেডিংয়ের মুনাফার ফাঁদে ১১ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেপ্তার ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

অনলাইন ট্রেডিংয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল্লাহ সরকার (৩৯)। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ থানার রসুলপুর এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুল্লাহ সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

পিবিআই সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদরের টানবাজার এলাকার ব্যবসায়ী মো. নূর কামাল আজাদকে (৪৮) লক্ষ্য করে প্রতারণার ফাঁদ পাতে চক্রটি। আন্তর্জাতিক ট্রেডিং ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপে তাঁকে একটি ওয়েবসাইটের লিংক পাঠানো হয়। ওই লিংকে অ্যাকাউন্ট খোলার পর লাভের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়।

একপর্যায়ে গত ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাঁর কাছ থেকে মোট ১০ লাখ ৮১ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরে প্রতারণার শিকার ব্যবসায়ী এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তে নেমে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করে পিবিআই। এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ সরকারকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।

পিবিআই জানায়, রিমান্ড শেষে মঙ্গলবার আব্দুল্লাহ সরকারকে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পিবিআই জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলত। ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ বাইন্যান্স ও পকেট অপশন অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে চক্রের অন্য সদস্যদের কাছে পাঠানো হতো।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, চক্রটি অনলাইনে বিনিয়োগের নামে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করত। পরে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের মাধ্যমে সরিয়ে ফেলত। গ্রেপ্তার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চক্রের মূল হোতা ও পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।