, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জাতীয় সংহতি প্রতিদিনের আচরণ ও দায়িত্ববোধে প্রতিফলিত হওয়া উচিত: এসপি হাবিবুর রহমান জাতীয় সংহতির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা জেলা প্রশাসক রায়হান কবিরের সার্বভৌমত্ব র‍্যালিতে আনিসুল ইসলাম সানির নেতৃত্বে নারায়ণগঞ্জ জাসাসের অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে রাস্তার বিরোধে লাঠিসোঁটার আঘাতে চা দোকানি নিহত নারায়ণগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ঢাকায় ৭ নভেম্বরের শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম নতুন প্রজন্মকে স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস জানতে বই পড়ার আহ্বান সজলের

জাতীয় সংহতি প্রতিদিনের আচরণ ও দায়িত্ববোধে প্রতিফলিত হওয়া উচিত: এসপি হাবিবুর রহমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

জাতীয় সংহতিকে কেবল দিবসকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে প্রতিদিনের আচরণ, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তিনি বলেছেন, একটি রাষ্ট্রের অগ্রযাত্রা নিশ্চিত করতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের বিকল্প নেই।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, “জাতীয় সংহতি কেবল একটি দিবসের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের প্রতিদিনের আচরণ, দায়িত্ববোধ এবং দেশপ্রেমের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া উচিত।”

বাংলাদেশ পুলিশের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে জনগণের আস্থা ও সহযোগিতা ছাড়া কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে হাবিবুর রহমান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষায় পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, নারী, শিশু, প্রবীণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশি সেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক ও জনবান্ধব করাই তাদের অঙ্গীকার।

দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ধারণ করে দেশপ্রেম, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও দায়িত্বশীলতার চর্চা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আলী নূর খান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বীর মুক্তিযোদ্ধা নূর আলম এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।