, , ,
শিরোনামঃ
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও সংগঠক মো: মিঠুন মিয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে রেজা রিপনের জন্মদিন উদযাপন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ জনগণের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করতে হবে: মাসুকুল ইসলাম রাজিব মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে প্রকাশনা ও লাইব্রেরির দাবি দিদার খন্দকারের সিদ্ধিরগঞ্জে দোকানের ভারী ফার্নিচার গায়ের ওপর পড়ে এক শিশুর মৃ/ত্যু  শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয়: এমপি মান্নান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

জাঁকজমকপূর্ণ আয়োজনে রেজা রিপনের জন্মদিন উদযাপন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মো: মিঠুন মিয়া (স্টাফ রিপোর্টার):
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ্ মোহাম্মদ রেজা রিপনের জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বন্ধু-বান্ধব, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফতেহ্ মোহাম্মদ রেজা রিপনকে ফুলেল শুভেচ্ছা ও জন্মদিনের শুভেচ্ছা জানান।

ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়ে ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও নেতাকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতা তার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. মিয়া চাঁনসহ বন্ধু-বান্ধব, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

এসময় উপস্থিত নেতাকর্মীরা ফতেহ্ মোহাম্মদ রেজা রিপনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। পরে শুভেচ্ছা বিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শেষ হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।