বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনডিএ-চেয়ারম্যান রাজীব এর শোক সাবেক আইজিপি বেনজিরের ঘনিষ্ঠতার অভিযোগে আলোচনায় রুপগঞ্জের ‘আন্ডা রফিক’ সামনে আসছে নানা অপকর্মের তথ্য  মামলা-হামলা ও হয়রানি করে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না: : আহমেদ আবু জাফর  রূপগঞ্জ বর্তমানে দেশের অন্যান্য উপজেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে: সাংসদ দিপু ভূঁইয়া ভূল্লীতে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পরকীয়ার ফাঁদে প্রবাসীর স্ত্রী: বিয়ের প্রলোভনে সর্বস্ব লুট, কেরোসিন ঢেলে আত্মহননের অভিযোগ ভূমি ব্যবস্থাপনায় ‘ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এ ডাটা এন্ট্রি নিয়ে ডিসির মতবিনিময় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের দোয়া ও তোবারক বিতরণ  মেগা প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে নাসিক প্রশাসকের সাথে চায়না কোম্পানির মতবিনিময়  নারায়ণগঞ্জ সদরে যুব সংগঠক ও উদ্যোক্তাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়: কর্মসংস্থান ও প্রশিক্ষণে জোর

জাঁকজমকপূর্ণভাবে শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পুজারার আয়োজন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকঢোল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে এ পূজা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে কুমারী দেবীকে বরণ করেন ভক্তরা। এরপর দেবীর আশীর্বাদ কামনায় প্রার্থনা করেন সবাই।

এবার দেবী রুপে কুমারীর আসনে বসেন শহরের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্ণা ভট্টাচার্য্যের কন্যা রাজশ্রী ভট্টাচার্য্য (৭)।

কুমারী পূজা শেষে আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ বলেন, “যে দেশে মেয়েরা শান্তিতে নেই, সেই দেশ ও সমাজ শান্তিতে থাকতে পারে না। মেয়েদের শ্রদ্ধা জানানোর জন্যই এই কুমারী পূজার আয়োজন করা হয়। যার মধ্যে কোনো মান-অভিমান নেই, এমন পুষ্পসদৃশ বালিকাকেই কুমারী রূপে পূজা করা হয়।”

তিনি আরও বলেন, “স্বামী বিবেকানন্দ দুর্গোৎসবে কুমারী পূজার প্রচলন শুরু করলেও শাস্ত্রে এ পূজার ঐতিহ্য বহু প্রাচীন। আমরা রামকৃষ্ণ মিশনে একটি আন্দোলন চালাচ্ছি—মেয়েদের সম্মান করতে হবে।”

এবারের কুমারী পূজা পরিচালনা করেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ।

হিন্দু ধর্ম মতে, কুমারী হলো শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নামও কুমারী। বিশ্বাস করা হয়, এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের অন্তরে বিকশিত হন। এজন্য সৎ বংশজাত গোলককন্যা একজন বালিকাকে বেছে নেওয়া হয় কুমারী পূজার জন্য।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।