, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোলার স্কেটিং প্রতিযোগিতায় দুটি রৌপ্যপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করা নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৃতী স্কেটার সাওয়ানা খন্দকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনায় সাওয়ানা খন্দকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এমপি দিপু। একই সঙ্গে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

সম্প্রতি চীনের লিশুই শহরে অনুষ্ঠিত ‘২০২৬ ওয়ার্ল্ড স্কেট এশিয়া স্পিড ট্র্যাক সিরিজ’-এর জুনিয়র-বি নারী বিভাগে ২০০ মিটার ডিটিটি ও ৫০০ মিটার ডি ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে দুটি রৌপ্যপদক জেতেন সাওয়ানা।

মাত্র পাঁচ বছর বয়সে ২০১৫ সালে স্কেটিংয়ে হাতেখড়ি হয় তাঁর। এরপর কঠোর অনুশীলন ও ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক, জাতীয় ও ক্লাব পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে এখন পর্যন্ত মোট ২৯টি শিরোপা অর্জন করেছেন এই তরুণ স্কেটার।

সাওয়ানা খন্দকারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

চীনে অনুষ্ঠিত এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় দুই হাজার স্কেটার অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশের অন্য খেলোয়াড়রাও বিভিন্ন ইভেন্টে পদক অর্জন করেন। সম্মিলিত সাফল্যে এশীয় অঞ্চলের র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থান অর্জন করে বাংলাদেশ।

সাওয়ানার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘সাওয়ানার এই সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এই অর্জন রূপগঞ্জের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘সাওয়ানা খন্দকারের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা সমুন্নত রাখবে—এ প্রত্যাশা করি।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।