, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের চাষাড়ায় একটি জুয়ার আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া প্রতিরোধে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাষাড়াস্থ খাজা মার্কেটের চতুর্থ তলায় গড়ে ওঠা একটি জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে জুয়া খেলার সময় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭৭ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়েছে।

অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল), সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।