, , ,
শিরোনামঃ
অভিযান ঘিরে উত্তেজনার পর ওসির মাদকবিরোধী পোস্ট, বন্দরে আলোচনা সোনারগাঁয়ে পরিত্যক্ত ভবনের পেছন থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ফতুল্লায় যুবলীগ নেতা মিঠুকে ছাড়াতে বিএনপি নেতা রিয়াদের তদবিরের অভিযোগ সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পি’ষ্ট হয়ে অ’জ্ঞাত নারীর মৃ’ত্যু শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ মোতায়েন থাকবে ফতুল্লায় ভেকু কেটে বিক্রির অভিযোগ, বিএনপির বহিষ্কৃত নেতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ সাবেক কাউন্সিলর সাগরকে গ্রেফতারে পুলিশের অভিযান, মদনগঞ্জে স্থানীয়দের বিক্ষোভ এডিপির অর্থায়নে নারায়ণগঞ্জ সদরে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় প্রায় কোটি টাকার স্বর্ণালংকারসহ গাড়িচালক হোসেন গ্রেপ্তার

কাশীপুরে মনোনয়ন প্রত্যাশী শাহআলমের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 
নারায়নগঞ্জ ৪- আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহ আলম ফতুল্লা থানা আওতাধীন কাশিপুর ইউনিয়ন এর ৩টি ওয়ার্ডে গণসংযোগে কাশীপুরের মাওলা ডাইং মাঠে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্লিন ইমেজের নেতৃত্ব বাছাইয়ের ঘোষণা দিয়েছেন। আমি কখনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রশ্রয় দেইনি। দলের সিদ্ধান্তে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেব ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কাশিপুরে গনোসংযোগে কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই। জীবনে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজদের প্রশ্রয় দেব না। যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না।

এসময় গনোসংযোগে আরও উপস্থিত ছিলেন.ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিমহাসান মিঠু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, জিসাসের সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান , কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম এ আকবর, সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কাশিপুর ইউনিয়ন বিএনপির আমিনুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরাফাত আলম জিতু, টিটু  সহ প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।