, , ,
শিরোনামঃ
কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা বন্দর উপজেলা কাব ক্যাম্পুরি-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘মহা তাঁবু জলসা’ পাঁচ মাস পর দেশে ফিরলেন বিএনপি নেতা ইমাম হোসেন বাদল, ফুলেল শুভেচ্ছায় বরণ সোনারগাঁয়ে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফতুল্লায় হামলার ভিডিও ধারণ করায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রী নারায়ণগঞ্জে ফের সহিংসতা হলে দায় এড়াতে পারবেন না বিদেশে অবস্থানকারীরা: সাহেদ আহমেদ আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিক্ষোভ ষড়যন্ত্র ও নাশকতা প্রতিহত করতে যুবদল নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ সজলের গাড়ি পোড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে থাকতে দেওয়া হবে না: যুবদল নেতা রনি শামীম ওসমানের সঙ্গে ১৯৪ কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের অভিযোগপত্রে নীট কনসার্নের দুই পরিচালক

কাঁচপুরে যাত্রীবেশে দুর্বৃত্তদের আগুনে পুড়ল লোকাল বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় যাত্রীবেশে বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ‘মামা-ভাগিনা’ নামের একটি লোকাল বাস সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁচপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘পাহাড়িকা’ ব্যানারে চলাচলকারী সায়েদাবাদ থেকে গৌরীপুরগামী লোকাল বাসটি কাঁচপুর এলাকায় যাত্রী ওঠানোর জন্য থামানো হয়। এ সময় যাত্রীবেশে বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে বাসে থাকা যাত্রীরা নিরাপদে বের হতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম আগুন নেভানোর চেষ্টা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক বলেন, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে আগুন লাগিয়ে পালিয়ে গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।