, , ,
শিরোনামঃ
এড.সাখাওয়াতের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যার আহ্বান সোনারগাঁ উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামি গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ রাসুলকে কটাক্ষের জবাব দিতে হবে নবীর আদর্শেই’: এনডিএ চেয়ারম্যান রাজীব সিদ্ধিরগঞ্জে ১১ মাদকসেবীর ১৫ দিনের সশ্রম কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৫ মদনপুরে আখ বিক্রি করতে বের হয়ে স্বামী নিখোঁজ, বন্দরে জিডি ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেফতার, লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্রপাতি ও মোবাইল উদ্ধার সোনারগাঁয়ে পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ গ্রেপ্তার-১৪

এড.সাখাওয়াতের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যার আহ্বান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

মো: মিঠুন মিয়া, স্টাফ রিপোর্টার: 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ লেকের উত্তর পাশে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন এবং এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। রোপণ করা গাছগুলো যাতে নষ্ট না হয়, সেদিকে এলাকার মানুষকে বিশেষভাবে নজর রাখতে হবে। একটি গাছ বেড়ে ওঠার জন্য নিয়মিত পরিচর্যা, পানি দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। স্থানীয় জনগণ সম্মিলিতভাবে গাছগুলোর যত্ন নিলে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।

এডভোকেট সাখাওয়াত হোসেন খান আরও বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো একদিন বড় হয়ে ছায়া ও ফল দেবে। তখন এলাকার মানুষই এসব গাছের সুফল ভোগ করবেন। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও সবুজ নারায়ণগঞ্জ গড়ে তুলতেই বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, এ কর্মসূচিকে সফল করতে দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান তিনি।

ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দখলমুক্ত করা হয় ফুটপাতের বিভিন্ন অংশ।


অভিযানের ফলে পথচারীদের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। জনসাধারণের চলাচলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার বিরুদ্ধে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃক্ষরোপণ ও উচ্ছেদ—দুই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিবেশ রক্ষা, সবুজায়ন ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখার মাধ্যমে সিদ্ধিরগঞ্জকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় কর্মসূচি থেকে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।