মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার বন্দরে স্বতন্ত্র প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা, থানয় অভিযোগ  সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া  ক্ষমতায় গেলে আপনাদের সেবক হিসেবে কাজ করবো: অ্যাড.কালাম বন্দরে তাওহীদ হত্যা,ঘটনার ১০ দিন পর প্রধান আসামির আদালতে আত্মসমর্পণ  বন্দরে ট্রাক চালককে মারধর করে টাকা মোবাইল ছিনতাই, অস্ত্রসহ ছিনতাইকারী আটক র‍্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার 

অগ্নিকাণ্ডে সমীরকর মার্কেটে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিলেন মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নগরীর নতুন পালপাড়া মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন তিনি এবং ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ব্যবসায়ীদের কার্যক্রম পুনরায় শুরু করতে সহায়তার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

মাসুদুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, হাজী ফারুক হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিএনপি নেতা সরকার আলমসহ ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত শনিবার (৬ ডিসেম্বর) ভোরে পালপাড়ার হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে আগুন লাগে। এতে ৩৫টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ফায়ার সার্ভিস জানায়, আনুমানিক ৩ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।