রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
“মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের দোয়া ও তোবারক বিতরণ  সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ কক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

শনিবার (১৩ জুন, ২০২৬) দুপুরে কক্সবাজারের পিএমখালীর ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির শুভ সূচনা করেন।

প্রধানমন্ত্রীর এ কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইসদাইর ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে জেলার মূল কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনুর খান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

কর্মসূচিতে আরও অংশ নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাইন উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল ইসলাম সুজন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসন সূত্র জানায়, কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে জনসাধারণকে এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।