, , ,
শিরোনামঃ
মশিউর রহমান রনি ও অ্যাডভোকেট আলমগীরের সহযোগিতায় জার্সিসহ ক্রীড়া সামগ্রী পেল মুসলিমনগর কে.এম. উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলায় অংশগ্রহণকারী দল সোনারগাঁয়ে ৪০০পিস চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা সোনারগাঁয়ে হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদ বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে সংগ্রামী শুভেচ্ছা মমতাজ উদ্দিন মন্তু’র রূপগঞ্জে চাকরির ভুয়া বিজ্ঞাপনে ১০ যুবককে অপহরণ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভিকটিম নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮৭ জন খালেদা জিয়ার কারামুক্তি দিবসে মিয়া চাঁনের শুভেচ্ছা, রাজনৈতিক মামলা-নির্যাতনের স্মৃতি তুলে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রত্যাশা নারায়ণগঞ্জের নদীবন্দরগুলোতে সার ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

সোনারগাঁয়ে ৪০০পিস চায়না দুয়ারি জাল জব্দ, জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে আনন্দ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নিয়মবহির্ভূতভাবে নিষিদ্ধ জাল রাখা ও বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বস্তা চায়না দুয়ারি জাল পাওয়া যায়। জব্দ করা জালের পরিমাণ প্রায় ৪০০টি। পরে এসব জাল বাজারের জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারি জাল বিক্রি বা ব্যবহারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।