, , ,
শিরোনামঃ
খালেদা জিয়ার কারামুক্তি দিবসে মিয়া চাঁনের শুভেচ্ছা, রাজনৈতিক মামলা-নির্যাতনের স্মৃতি তুলে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রত্যাশা নারায়ণগঞ্জের নদীবন্দরগুলোতে সার ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা দিল নারায়ণগঞ্জ জেলা পরিষদ মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আইভীর নাম ঘোষণা ঘিরে বিতর্কে বিভা হাসান সিদ্ধিরগঞ্জে মাদক-কিশোর গ্যাংসহ অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬ সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা হোসেন আলীর শরিরে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে:নৌপরিবহন মন্ত্রী  রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার ২

সোনারগাঁয়ে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপা বেগম (২১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সোনারগাঁ থানাধীন বৈদ্যেরবাজার ইউনিয়নের রায়পুর উলুকান্দী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মোস্তফা (৪৮)-এর বসতঘর থেকে রুপা বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুপা বেগম রায়পুর উলুকান্দী এলাকার বাসিন্দা। তিনি আবুল কালামের মেয়ে এবং আল আমিনের স্ত্রী।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।