শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনটি  অবহেলিত এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্রে জড়িত ছিল: এমপি আল-আমিন  বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন চাইতে৷ গিয়ে মারধরের শিকার, থানায় অভিযোগ  নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া

সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. ইদ্রিস আলী (৪৫), কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নেন। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করলে তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেফতারকৃত ইদ্রিস আলী কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান ঢাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।