, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার আহ্বান মঈন খানের নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ জন গ্রেপ্তার, মাদকসেবী ৪০ সিদ্ধিরগঞ্জের সব পূজামণ্ডপ পরিদর্শনে শেখ মোহাম্মদ অপু, নির্বিঘ্নে উৎসব পালনে যুবদলের স্বেচ্ছাসেবক কমিটি আড়াইহাজারে নাদিম হত্যা: ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি বন্দরে ঝুটের গুদামে আগুন, পুড়ল ১৪টি টিনের ঘর নারায়ণগঞ্জে ২১৯ পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ৯৩টি

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মোঃ আশরাফুল ইসলাম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মুহাম্মদ আব্দুল বারিক।

এর আগে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে এস আই শেখ পারভেজ বিন কামালের নেতৃত্বে রোববার ভোরের দিকে উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের উলুকান্দী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে এক শত এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বৈদ্যোরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকার ওসমান গনির ছেলে ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।