, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

নিউজ ২৪ নারায়ণগঞ্জ  

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ সামারি ট্রায়ালে অভিযুক্ত, ওয়ারেন্ট ও নিয়মিত মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলো যুবলীগের আক্তার হোসেন (৩৮), নাসিক ৬নং ওয়ার্ড তাতীলীগের সাংগঠনিক সম্পাদক কেরামত আলী (৫২), আওয়ামীলীগ সদস্য আমিনুল ইসলাম (৫০), হেলাল উদ্দিন শিকদার (৫৫), মাসুদুল হক শামীম (৫১), আবুল কালাম (৪৬), নোমান আহম্মেদ (৩১) ও সিদ্ধিগঞ্জ থানা তাঁতীলীগ নেতা শাকিল (৩২)। এছাড়া সামারি ট্রায়ালের অভিযুক্ত ইয়াছিন (২৯), সাগর (২৬), আকাশ (২৮), মোস্তাক (৩০), উজ্জল (৩৫) ও ফয়সাল মিয়া (৩১), ওয়ারেন্টভুক্ত আসামি সেলিম রায়হান ওরফে সেন্টু এবং নিয়মিত মামলার আসামি আল-আমিন শেখ (২৭)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।