, , ,
শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে না:গঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা, খালেদা জিয়ার নেতৃত্বে বিস্তার, তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়  আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও উন্নয়নে সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ হাবীবুর রশীদের সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ৩ ছুরি উদ্ধার সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে রিপন সরকারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক—মো: মাসুম প্রধান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাসার বাদশার শুভেচ্ছা সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালত দুই ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা গ্যাস-বিদ্যুৎ সংকটে নারায়ণগঞ্জের শিল্পকারখানা: দ্রুত সমাধান ও সংযোগ বিচ্ছিন্ন না করার দাবিতে তিতাসকে নীট ডায়িং মালিকদের স্মারকলিপি 

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেফতার, হত্যায় ব্যবহৃত ৩ ছুরি উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে মো. সজীব (৩২) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মামলার ১ নম্বর আসামি নূর হোসেন ওরফে মাইকেল (৪০) এবং তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২০)। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়া এলাকায় পূর্ববিরোধের জেরে মো. সজীবের ওপর অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার শিরিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান ও আইসিটি শাখার সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক-এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে একটি বিশেষ দল আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও পুলিশের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এর ধারাবাহিকতায় ৩০ আগস্ট ২০২৬ রাত ৭টা ৪০ মিনিটে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মাসুম বিল্লাহ ও এসআই (নিরস্ত্র) মো. বেলাল উদ্দিন ফকিরের নেতৃত্বে ফতুল্লা থানাধীন নন্দালাপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি নূর হোসেন ওরফে মাইকেল (৪০) এবং ২ নম্বর আসামি মো. আপন (২০)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তাদের দেখানো মতে ৩১ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন উত্তর মদিনাবাগ খালপাড় রাস্তার মাথায় খালের পানির মধ্য থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।