, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮৮ জন গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেত্রী নুরুন নাহার, উঠেছে তদবিরের অভিযোগ সরকারি জমির এক ইঞ্চিও দখলে থাকতে দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আড়াইহাজারে থানায় খাবার দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, পা ভাঙার দাবি বন্দরে ছিনতাইয়ের ঘটনায় টুটুল হত্যা: মামলার অন্যতম আসামি তাফসীর গ্রেপ্তার চাষাঢ়ায় ১২০ কোটি টাকায় নির্মিত হবে ১১ তলা শহীদ জিয়া হল আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান 

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও কথিত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া লেকপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি আদমজী-নারায়ণগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ৬ নম্বর ওয়ার্ডের আদমজী ইপিজেড এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আদমজী ইপিজেড এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর।

তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে আমরা আওয়ামী লীগকে ভয় পাইনি। রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ—কোনো কিছুই বিএনপির ঐক্যের সামনে টিকতে পারবে না।’

সাগর আরও বলেন, ‘গত ৫ আগস্টের আন্দোলনে আমি মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। দল ভবিষ্যতে আমাকে যুবদলের দায়িত্ব দিলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না।’

বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মিছিল ও স্লোগানে নয়াপাড়া, আদমজী ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।