সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে মজুদ রাখা ১১২০ ছিটান জ্বালানি তেল উদ্ধার করলো ভ্রাম্যমান আদালত  সোনারগাঁয়ে তেলবাহী গাড়ি উদ্ধার করতে এসে লুট হওয়া ৭ গ্রেনেড উদ্ধার করলো ডিবি পুলিশ  আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন আধুনিক বিশ্বে বিজ্ঞানের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে: সাংসদ আবুল কালাম শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে বন্দর উপজেলার ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এলাকার পশ্চিম গেইট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।  খবর পেয়ে নৌ পুলিশ ফাঁড়ি সদর নারায়ণগঞ্জের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েকদিন আগে নদীতে ভেসে এসেছে।  মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান জানান, লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।