, , ,
শিরোনামঃ
পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: মিয়া চাঁনের উদ্যোগের আহ্বান নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার নারায়ণগঞ্জে এবার দুর্গোৎসব ছিল সর্বকালের অন্যতম সেরা: সজল বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, চোক্কা খোকনের বিরুদ্ধে ১১ মামলা মনগড়া সংবাদে বিভ্রান্ত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে পাঠানো হলো ফতুল্লায় ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক সেলিম হোসেন দিপু, বারদীর নেতৃত্বে দলীয় মূল্যায়নের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার

রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৯শ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানার ভায়েলা বাজারের বাবুল সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— রূপগঞ্জের মো. নজরুল ইসলাম (৩৫), ও মো. ওসমান (৪০)।

তাদের হেফাজত থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা রূপগঞ্জের নাওরা গ্রামের মো. দ্বীন ইসলাম (৫২) এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে আড়াইহাজার থানার জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে।

পুলিশ জানায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।