বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য আবুল বাসার বাদশা।
আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আবুল বাসার বাদশা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবুল বাসার বাদশা আরও প্রত্যাশা করেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং দেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় আরও দৃঢ় হবে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই কামনা করেন।
Leave a Reply