, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে সেরা ১০ পূজামণ্ডপকে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপহার নারায়ণগঞ্জে এবার দুর্গোৎসব ছিল সর্বকালের অন্যতম সেরা: সজল বন্দরে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, চোক্কা খোকনের বিরুদ্ধে ১১ মামলা মনগড়া সংবাদে বিভ্রান্ত না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের আহ্বান মাসুকুল ইসলাম রাজীবের রেড ক্রিসেন্ট নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র নিলেন নিরব রায়হান ফতুল্লায় ১১ বছরের শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে পাঠানো হলো ফতুল্লায় ক্লিনিকে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক সেলিম হোসেন দিপু, বারদীর নেতৃত্বে দলীয় মূল্যায়নের প্রত্যাশা নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২০৫০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

মেট্রোরেলে দূর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারের পাশে জামায়াত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে শোক ও সমবেদনা জানাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিহত আবুল কালাম আজাদের নারায়ণগঞ্জের বাসায় জামায়াতের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এবং আর্থিক সহায়তা প্রদান করে।

নিহত আবুল কালাম আজাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুর পর পরিবারটি মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। এই প্রেক্ষিতে মানবিক সহায়তার অংশ হিসেবে জামায়াতের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন উত্তর থানা আমীর আবুল কালাম আজাদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, “এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহত ভাই আবুল কালাম আজাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই আর্থিক সহায়তা হয়তো তাঁদের ক্ষতি পূরণ করতে পারবে না, কিন্তু এটি তাঁদের প্রতি আমাদের মানবিক সংহতি।”

তাঁরা আরও বলেন, “মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে এমন দায়িত্বহীনতা অগ্রহণযোগ্য। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হোক।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।