শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় যুবদল বন্দরে মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা  শীতলক্ষ্যাকে কীভাবে বাঁচাতে হবে, সেটাও আজকের এই প্রদর্শনী আমাদের সামনে তুলে ধরেছে: প্রশাসক সাখাওয়াত দীর্ঘদিন নারায়ণগঞ্জ-৪ আসনটি  অবহেলিত এবং সন্ত্রাসীদের ষড়যন্ত্রে জড়িত ছিল: এমপি আল-আমিন  বর্তমান প্রজন্মকে আধুনিক ও বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে: এমপি কালাম সোনারগাঁয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১ সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন চাইতে৷ গিয়ে মারধরের শিকার, থানায় অভিযোগ  নিহত যুবদল নেতা তানভীর আহমেদ ফিরোজ খানের ২২ তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন মসজিদে দোয়া

বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে ১৫ বছরের স্কুল ছাত্রীর আত্মহত্যা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে পিতা-মাতার সাথে অভিমান করে মার্জিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর রাতে এ ঘটনাটি ঘটে।

নিহত স্কুল ছাত্রী মার্জিয়া শরিয়তপুর জেলার নড়িয়া থানার চন্ডিপুর খাঁ বাড়ি এলাকার সাত্তার মিয়ার মেয়ে। সে তার পরিবারের সাথে বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের কদম রসুল মাজার এলাকায় আলমগীরের বাড়িতে থাকতেন।

ঘটনার খবর পেয়ে বন্দর খানা পুলিশ শুক্রবার সকাল ৯টায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, স্কুল ছাত্রী মার্জিয়া নিয়মিত পড়ালেখা না করার কারণে তার পিতা-মাতা বকাঝকা করে। এ ঘটনায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।