বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা মানবতাবিরোধী অপরাধে শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বন্দরে অবৈধ দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর  শহরের দেওভোগ এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  সোনারগাঁয়ে ১১০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি গ্রেপ্তার  অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন ফতুল্লায় ফারিহা গার্মেন্টসের স্টোররুমে এজিএমে’র ঝুলন্ত লাশ উদ্ধার  বন্দরে একটি তুলোর গোডাউনে আগুন, প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি  সিদ্ধিরগঞ্জে দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ যুবককে গ্রেপ্তার   সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বন্দরে অবৈধ দুইটি ইটভাটাকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দর উপজেলার বারপাড়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুইটি ইটভাটা থেকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বিতভাবে অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী দুইটি ইটভাটাকে জরিমানা করা হয় এবং তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বন্দরের মদনপুর কেওঢালা এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা) এবং বারপাড়া জাঙ্গাল এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।