শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার  চাঁদাবাজদের আতঙ্কে ভালো নেই নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা: ডা.শফিকুর রহমান কাঁচপুরে হাইওয়ে পুলিশ ২ হাজার পিস ইয়াবাসহ বাস জব্দ চালক গ্রেপ্তার টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির নবনিযুক্ত এনডিএ’র- চেয়ারম্যান রাজীবকে নাঃগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন খন্দকারের ফুলেল শুভেচ্ছা বন্দরে চাকরির প্রলোভনে ডেকে এনে যুবককে অপহরণ; গ্রেপ্তার ১ ফতুল্লায় কোস্টগার্ডের অভিযানে প্রায় দেড় কোটি মূল্যের ভারতীয় পন্য জব্দ  সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকম” এর প্রককাশক মিঠুন মিয়া’র শোক

ফতুল্লায় ৪ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় ৪ লাখ টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চানমারীর জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া সোলেয়মান (২৫), স্ত্রী মোসাম্মৎ মৌসুমী (২০) ও চানমারীর মোঃ আলাউদ্দিনের স্ত্রী সাজেদা  বেগম (৪০)।

মঙ্গলবার (১৪ জুন) ভোর রাতে তাদের কে ফতুল্লা মডেল থানার চানমারীস্থ জাহাঙ্গীরের বাড়ীর সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ চার লাখ টাকা মূল্যমানের ৪০ গ্রাম (৪ শত পুরিয়া) হেরোইন উদ্ধার করে। তবে পুলিশের উত্তর টের পেয়ে পালিয়ে যেতে
সক্ষম হয় মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচি ও তার স্বামী আজিজুর ওরফে আইজ্জা।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার চানমারীস্থ জাহাঙ্গীরের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে মৌসুমী, তার স্বামী সোলেয়মান ও সাজেদা বেগম কে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক চালানের মূল হোতা মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচি ও তার স্বামী আজিজুর ওরফে আইজ্জা। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে  ৪০ গ্রাম(৪০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়,গ্রেফতারকৃদের মধ্যে মৌসমী হলো মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচির হিসাব রক্ষক। পুলিশ বাদী হয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। পলাতক আসামীদরে কেও গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।