, , ,
শিরোনামঃ
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জ আসছেন হাসনাত আব্দুল্লাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত ফতুল্লায় ঝোপ থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী কিশোরীর মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ, সেলাই মেশিন-হুইলচেয়ার ও বিয়ের সহায়তা প্রদান মাদক ব্যবসায়ীরা সন্তানদের তিলে তিলে শেষ করছে: আশা সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান দুর্গাপূজায় বিএনপির সহযোগিতার আশ্বাস ইতিবাচক উদ্যোগ: শিখণ সরকার সরকারি তোলারাম কলেজের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ সময় ১০ নভেম্বর

ফতুল্লার বিসিকে রাসায়নিক দাহে দুজন দগ্ধ, একজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে রাসায়নিক দাহের ঘটনায় আনোয়ার (৪০) ও সামসুল (৩০) নামে দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের যথাক্রমে ৫৪ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে সামসুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধ আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া সামসুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কীভাবে এবং কী ধরনের রাসায়নিকের কারণে এ দাহের ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।