, , ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, পশু খাদ্য ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে অভিভাবক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ১০৩ চাষাঢ়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্য আটক ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে আটক ১৮ জনের কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে অনুমোদন ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, ২৫ হাজার টাকা জরিমানা বন্দরে বিশেষ অভিযানে ৩২ জন গ্রেপ্তার, ইয়াবা ও জাল নোট উদ্ধার সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে বিশেষ সভা

ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ রিপন কাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার রিপন কাজীর বাড়ির সামনে বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় রিপন কাজীকে আটক করে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রিপন কাজী দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজীর ছেলে। তার মা মৃত সুফিয়া বেগম।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর রিপন কাজীর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।