নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বড়ভাই পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম।
নিহত মো. মোহন (৩২) ফতুল্লার ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।
অভিযুক্ত বড়ভাই উজ্জ্বল (৩৪) মাদকে আসক্ত ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে এ পরিবারটিতে গত কয়েকদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই ছোটভাইকে ধারালো বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে।
পরিবারের অপর সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি মাহবুব।
ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা বটি উদ্ধার করেছে, তবে অভিযুক্ত পালিয়ে গেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
ফতুল্লার ওসি মাহাবুব আলম বলেন, “পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply