, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা  নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস উৎসবে নিত্যপণ্যের দাম কমিয়ে চট্টগ্রামে নতুন দৃষ্টান্ত স্থাপন করায় সর্ব মহলে প্রশংসিত ডিসি জাহিদ নিজে খারাপ থেকে অন্যকে শাসন করার সুযোগ জাতীয়তাবাদী দলে নেই: রাজীব পোস্ট বাজেট সিম্পোজিয়াম-এ একজন বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন বিকেএমইএ সভাপতি হাতেম সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার ; সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার  ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত : এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির

ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার জলাবদ্ধতা ও রাস্তার বেহাল অবস্থার দ্রুত সমাধানে জেলা প্রশাসকের কাছে লিখিত দাবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

একটু বৃষ্টি হলেই নারায়ণগঞ্জ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার রাস্তাগুলির ভয়াবহ আকার ধারণ করে। একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায়। রাস্তায় পানি জমে থাকে ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায়। তাই নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকার জলাবদ্ধতা ও রাস্তার বেহাল অবস্থার দ্রুত সমাধানে জেলা প্রশাসকের কাছে লিখিত দাবি জানিয়েছে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম। বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।আবেদনের সঙ্গে এলাকাভিত্তিক সমস্যার বর্ণনা, ভিডিও ফুটেজ ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করা হয়। একইসঙ্গে জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। এর আগে ফোরাম নেতারা নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সঙ্গেও সাক্ষাৎ করেন।ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, “ফতুল্লা এলাকার মানুষ বছরের বেশির ভাগ সময় জলাবদ্ধতার দুর্ভোগে থাকে। আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি এবং খুব শিগগিরই এলজিআরডি দপ্তরের সঙ্গেও যোগাযোগ করবো। বর্ষা মৌসুমে শ্রমজীবী মানুষের চলাচলের জন্য আমরা কিছু ভ্যানের ব্যবস্থা করেছি এবং খাল পরিষ্কারে সরকারি উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করবো।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “খুব দ্রুত খাল খনন কাজ শুরু করা হবে। এ কাজে স্থানীয়দের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগরী আমির মাওলানা আবদুল জব্বার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন, গোলাম সারোয়ার সাঈদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।