, , ,
শিরোনামঃ
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার রূপগঞ্জের ভায়েলা-মিয়াবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করার দাবিতে মানববন্ধন ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে অটো-পিকআপ সংঘর্ষে ৬ জন আহত, পঙ্গু হাসপাতালে একজন সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই মুদি দোকানীর জরিমানা রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জে মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী ও সমাবেশ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক আনন্দ র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মহিলা দলের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র‍্যালীটি বের করে এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাত্র ৭ দিন পরেই জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মোট ভোটারের অর্ধেক নারী, তাই তাদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার জন্য তিনি ঘরে বসে না থেকে রাজনৈতিক সংগঠনে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।” তিনি আরও বলেন, সেই থেকে জাতীয়তাবাদী মহিলা দল অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছে।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি যেসব নেতাকর্মী মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের স্বাগত জানান এবং বাকিদেরও মাঠে এসে কাজ করার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।