নিউজ ২৪ নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান এবং মহানগর বিএনপির ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আনোয়ার প্রধানের মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদও স্থগিত করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুর স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্টদের কাছে সিদ্ধান্তের চিঠি পৌঁছানোর পর থেকে তা কার্যকর হবে।
দলীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব পর্যালোচনার পর তা সন্তোষজনক না হওয়ায় সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply