, , ,
শিরোনামঃ
শ্রমিক অসন্তোষ নিরসনে মাঠে জেলা প্রশাসন, বিসিক-ইপিজেডসহ শিল্পাঞ্চল পরিদর্শনে ডিসি-এসপি রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ জাতীয় ঐক্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা ধারণের আহ্বান নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মিয়া চাঁনের সোনারগাঁয়ে ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বাবুরাইলে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ১ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১ বিয়ার পানের অভিযোগে কারাদণ্ডের পর রূপগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নেতা আলী আহম্মেদ বহিষ্কার ফতুল্লায় শ্রমিক আন্দোলনে উসকানি-নাশকতার অভিযোগে মামলা, আসামি ১ হাজার ৫২১ শিবু মার্কেটে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারম গ্রেপ্তার

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিছ ইয়াবাসহ মো. সোহেল (৩০) গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানা সীমান্তের সাইনবোর্ড শান্তিধারা ১নং রোডস্থ বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনের রাস্তায় নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইকবাল আহমেদ দীপু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটককৃত মো. সোহেল (৩০)সে রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়াটার রোড, রফিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ধনু মিয়ার ছেলে। এ ঘটনায় শুক্রবার (২৯ নভেম্বর) মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। তথ্যটি নিশ্চিক করেছেন ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সাইনবোর্ড এলাকা থেকে মাদকসহ আসামীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।