শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বিএনপি নেতা শরিফুল হাসান রোকনের শুভেচছা ও অভিনন্দন  জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ  সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার  বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তাহমিনা আখতারকে সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ-এর শুভেচ্ছা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় রাজিব’কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা নাজমুল হক ও মিয়া চাঁন  ফতুল্লায় ভাড়া বাসা থেকে গার্মেন্টসকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় যুবদল নেতা আবুল বাসার বাদশার অভিনন্দন মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের কেউ না, কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি আপনাদের সহকর্মী হিসেবে নিজেকে গর্বিত মনে করি: সাংসদ কালাম

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা লিয়াকত হোসেন লেকু’র উদ্যােগে আলোচন সভা,দোয়া ও তোবারক বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১০ নং-ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু’র আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ  সাধারণ মানুষের মাঝে রান্না করা তোবারক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ই জুন) বাদ আসর মহানগরীর ১০নং-ওয়ার্ডের আরামবাগ এলাকায় এ কর্মসূচী পালন করে দলীয় নেতাকর্মীরা।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ১০ নং-ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু’র সভাপতিত্বে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোল্লা সাখাওয়াত, সদস্য মাসুদুজ্জামান মাসুদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম অপু, ৮নং- ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন স্বাধীন, মোঃ শরিফ হোসেন সহ ১০নং- ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন আমরা শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি পতাকা পেয়েছি। যখন বঙ্গবন্ধু পশ্চিমাদের বিরুদ্ধে এদেশের মানুষ কে উস্কে দিয়েছিলেন পুর্ববাংলার মূখ্যমন্ত্রী হওয়ার জন্য। আর জনগণ যখন নেতৃত্ব শুন্য হয়ে পরে,তখন মেজর জিয়া সামরিক বাহিনী থেকে বেরিয়ে এসে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন স্বাধীননতার ঘোষনা দিয়ে এই দেশপ্রেমিক সেনানায়ক ব্যারাকে ফিরে যান।

কিন্তু সিপাহি বিপ্লব এর মাধ্যমে জনগণ পুনরায় তাকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেন।শহিদ জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার সাথে দেশ কে যখন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য, ঠিক তখনি দেশি-বিদেশি চক্রান্তে মেজর জিয়া কে নির্মমভাবে তাঁকে হত্যা করে। তারা আরও বলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আবারও দেশের মানুষ এর কথা ভেবে প্রয়াত বেগম খালেদা জিয়া জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের জনগণ কে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

সেই গনতান্ত্রিক অধিকার বজায় রেখে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে নিষ্ঠার সাথে জনতার নেতা তারেক রহমান কাজ করে চলেছেন,প্রয়োজন শুধু আমাদের সহোযোগিতা আসুন আমরা তারেক রহমানকে সহোযোগিতা করি সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়তে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।