সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আড়াইহাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২ নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন লাখ টাকা জরিমানা আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সরকারি সেবার মান উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করে যাচ্ছেন ডিসি রায়হান কবির র‌্যাবে’র ‘ব্লক রেইড’ দুর্ধর্ষ জাহিদের আস্তানায়, দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জের দু’টি হত্যামামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে কোন বাঁধা নেই আর সোনারগাঁয়ে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার 

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বিশেষ প্রতিনিধি:
‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সাধারণ সদস্যপদ পেয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১৮ মে ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে পাঠানো সদস্যপদ অনুমোদন পত্রে জানানো হয়, তার আবেদন পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

চিঠিতে বলা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর একজন সাধারণ সদস্য। সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানানো হয় এবং সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা করা হয়।

এই অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই স্বীকৃতির জন্য ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে সাংবাদিকতার মান উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংবাদ পরিবেশনের মাধ্যমে আমি সর্বাত্মক চেষ্টা করবো।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।