, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে বায়ুদূষণ: দুই ইস্পাত কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা বালিগাঁওয়ে শিক্ষার্থীদের নতুন পথচলায় অনুপ্রেরণা দিলেন আবুল কাউছার আশা ফতুল্লার ধর্ষণ-অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর দখলদারিত্ব কায়েম করতে পারবে না: মান্নান সিদ্ধিরগঞ্জে ভাঙা বাড়ির জায়গায় চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আজাদের নিন্দা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা সহায়তা

রূপগঞ্জে বায়ুদূষণ: দুই ইস্পাত কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বায়ুদূষণের দায়ে দুটি ইস্পাত কারখানাকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এ সময় বায়ুদূষণের দায়ে হাইটেক স্টিল মিলস এবং আর বি কন-কাস্ট অ্যান্ড রি-রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণসহ পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।