, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে বায়ুদূষণ: দুই ইস্পাত কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১২ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ১,৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, প্রাইভেটকার জব্দ সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা বালিগাঁওয়ে শিক্ষার্থীদের নতুন পথচলায় অনুপ্রেরণা দিলেন আবুল কাউছার আশা ফতুল্লার ধর্ষণ-অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ আর দখলদারিত্ব কায়েম করতে পারবে না: মান্নান সিদ্ধিরগঞ্জে ভাঙা বাড়ির জায়গায় চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে সিটি করপোরেশন সিদ্ধিরগঞ্জে বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আজাদের নিন্দা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা সহায়তা

সোনারগাঁয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ‘মা হাসপাতাল’-কে ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার দায়ে ‘মা হাসপাতাল’ নামে একটি বেসরকারি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তালতলা এলাকার ওই হাসপাতালে অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতেও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি করছি। অভিযানে হাসপাতালটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ ছাড়পত্র না থাকার প্রমাণ পাওয়ায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে উপজেলার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল আহমেদ বলেন, “সরকারি নিয়ম মেনে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অভিযান চলাকালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান দিগন্তসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।