নারায়ণগঞ্জের বন্দরে ৬০ নম্বর বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আবুল কাউছার আশা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপই ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। ভালো মানুষ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মুছাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহিদ হাসান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়্যান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ সাগর।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা লাকির আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ রানা। সার্বিক সহযোগিতায় ছিলেন বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি আব্দুল খালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী আবু সাঈদ, মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী সদস্য খোদেজা পারভীন ও লাভলী বেগম, সাবেক সদস্য ইয়ানবী, বন্দর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালিব, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজসেবক মো. ফারুক, ধামগড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরিফ, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা নূর নবী ও রিপন এবং স্বেচ্ছাসেবক দল নেতা খোকন প্রধান, সজীব ও আনোয়ার প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষা জীবনের পরবর্তী ধাপে সাফল্য এবং সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply