, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো চারটি ককটেলসদৃশ বস্তু ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ জানিয়েছে, বস্তুগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি অটোরিকশায় এসে কার্যালয়ের সামনে পলিথিনে মোড়ানো কৌটাসদৃশ চারটি বস্তু ফেলে দ্রুত চলে যায়। পরে কার্যালয়ে থাকা নেতাকর্মীরা বস্তুগুলো দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে সেগুলো পানিভর্তি বালতিতে ভিজিয়ে রাখা হয়। প্রায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষার পর কোনো বিস্ফোরণ বা অস্বাভাবিক ঘটনা না ঘটায় বস্তুগুলো পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়।

এ বিষয়ে এম এ হালিম জুয়েল জানান, ঘটনার সময় তাঁরা কার্যালয়ে বসে ছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে একটি অটোরিকশায় আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কার্যালয়ের সামনে বস্তুগুলো ফেলে চলে যায়। বিষয়টি দেখে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বস্তুগুলো কী, তা নিয়ে উদ্বেগ তৈরি হলে কেউ সরাসরি সেগুলো স্পর্শ করতে সাহস পাননি।

তিনি আরও জানান, পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করলেও নেটওয়ার্ক সমস্যার কারণে সংযোগ পাওয়া যায়নি। এরপর থানায় যোগাযোগ করলে পুলিশ পাঠানোর কথা জানানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাঁরা বস্তুগুলো জলাশয়ে ফেলে দেন। পরদিন সকালে পুলিশের একজন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুগুলো সেখানে রাখা হয়েছিল। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেরাই বস্তুগুলো খুলে ফেলেন। কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও প্রকৃত ঘটনা ও এর পেছনের উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত করছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।