, , ,
শিরোনামঃ
নাশকতা-অগ্নিসংযোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিয়া চাঁনের রূপগঞ্জে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত রূপগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন, স্বস্তিতে হকার, পথচারী ও যাত্রী সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ আইনের রাজনৈতিক অপব্যবহার বন্ধ না হলে গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে: এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে ডিবির জালে ছাত্রদলের সাবেক নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার ২ সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ককটেলসদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক চীনে দুই রৌপ্যজয়ী সাওয়ানাকে অভিনন্দন জানালেন এমপি দিপু কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে নারায়ণগঞ্জ সদরের জলবায়ু সহনশীল উন্নয়ন উদ্যোগের প্রশংসা

  • নিউজ ২৪ নারায়ণগঞ্জ

তুরস্কের আন্টালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বৈশ্বিক মঞ্চে তুলে ধরা হয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু সহনশীল উন্নয়ন ও অভিযোজন কার্যক্রম। স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত এসব উদ্যোগের অভিজ্ঞতা আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে উপস্থাপন করে প্রশংসা অর্জন করেছে উপজেলা প্রশাসন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ’ আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্টালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় সরকার বিভাগের (এলজিডি) উদ্যোগে আয়োজিত এক বিশেষ সাইড ইভেন্টে নারায়ণগঞ্জ সদর উপজেলার এসব কার্যক্রম তুলে ধরা হয়।

‘স্কেলিং ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, ক্লাইমেট-রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ অ্যান্ড লোকালি লেড অ্যাডাপটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এ আয়োজনে সদর উপজেলার জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। এ ছাড়া আলোচনায় অংশ নেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) প্রযুক্তি উপবিভাগের ব্যবস্থাপক মরিটজ ভাইগেল, জীববৈচিত্র্যবিষয়ক কনভেনশনের (সিবিডি) নির্বাহী সচিবের বিশেষ সহকারী মনিকা গ্যাভ্রিলুটা, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুবিনা ফেরদৌসী এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জিসান বিন মাজেদ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের কার্যক্রম ও বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী ইয়াসিন আরাফাত।

উপস্থাপনায় শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, ‘ক্লাইমেট লার্নিং স্টুডেন্ট লাইব্রেরি’ প্রতিষ্ঠা, ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে রঙভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা চালু, সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা অবকাঠামো গড়ে তোলা, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন, জলবায়ু সহনশীল খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নের মতো কার্যক্রম তুলে ধরা হয়।

এ সময় স্থানীয় প্রশাসন, প্রকৌশল বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত অংশগ্রহণে উপজেলা পর্যায়ে কীভাবে কার্যকর জলবায়ু সহনশীল উন্নয়নের মডেল গড়ে তোলা যায়, তার বাস্তব অভিজ্ঞতাও তুলে ধরা হয়। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের এ সমন্বিত উদ্যোগ আন্তর্জাতিক প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে। তাঁরা নারায়ণগঞ্জ সদর উপজেলার গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন।

সাইড ইভেন্টে বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে প্রয়োজনীয় জলবায়ু প্রযুক্তি, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক, প্রকৃতিনির্ভর সমাধানের মাধ্যমে স্থানীয় উন্নয়ন এবং ইউএনএফসিসিসির ‘বেলেম টেকনোলজি ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম’-এর আওতায় জলবায়ু প্রযুক্তির কার্যকর প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের স্থানীয় পর্যায়ের অভিযোজন কার্যক্রম বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে প্রযুক্তিগত সহায়তা, জলবায়ু অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় অভিযোজন উদ্যোগকে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

নারায়ণগঞ্জ সদর উপজেলার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের একটি অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি করেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।