, , ,
শিরোনামঃ
ভাইরাল ভিডিও ঘিরে সজলের ক্ষোভ, ‘পারিবারিক মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে জড়ানো হচ্ছে’ রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫ সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ, ৫ ফুট ৭ ইঞ্চি গাছসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় মিঠুন-রাব্বির মাদক স্পটে ডিবির অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২ সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর ও আটকে রাখার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুরের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ফের বিতর্কে সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা ইকবাল, প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল জালকুড়িতে দাঁড়িয়ে থাকা লরির চাকায় দুর্বৃত্তদের আগুন

ভাইরাল ভিডিও ঘিরে সজলের ক্ষোভ, ‘পারিবারিক মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে জড়ানো হচ্ছে’

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এ পরিস্থিতিতে ভিডিওটির ব্যাখ্যা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সজল। তাঁর অভিযোগ, পারিবারিক একটি অনুষ্ঠানের ভিডিও থেকে নির্দিষ্ট অংশ কেটে ও সম্পাদনা করে তাঁকে সাবেক যুবলীগ নেতা আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে কথোপকথনে জড়িত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তিনি দাবি করেছেন, ওই সময় আজমেরী ওসমানের সঙ্গে তাঁর কোনো কথাই হয়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় শহরের কিল্লারপুল এলাকায় মহানগর যুবদলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সজল বলেন, একটি পারিবারিক আয়োজনের দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁর রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

ঘটনার ব্যাখ্যায় তিনি জানান, গত ২২ অক্টোবর তাঁর সহধর্মিণীর বড় বোনের ছেলের শরা-কাবিন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে তাঁর সহধর্মিণীর বড় বোনের স্বামী আক্তার নূরও ছিলেন। সজলের ভাষ্য অনুযায়ী, আক্তার নূর রাজনৈতিকভাবে আজমেরী ওসমানের সঙ্গে সম্পৃক্ত হলেও তাঁদের মধ্যে সম্পর্কটি পারিবারিক।

সজল বলেন, অনুষ্ঠানে আক্তার নূর অতিথিদের বিভিন্ন মুহূর্তের ভিডিও ধারণ করছিলেন। পাশাপাশি মুঠোফোনে কয়েকজনের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি আজমেরী ওসমানকে অনুষ্ঠানের দৃশ্য দেখাচ্ছিলেন। তবে সেই সময় সজল পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিলেন। আক্তার নূরের ভিডিও কলের অপর প্রান্তে কে ছিলেন, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে ওই দৃশ্যের একটি অংশ কেটে এমনভাবে প্রচার করা হয়েছে, যাতে মনে হয় আজমেরী ওসমানের সঙ্গে তিনি সরাসরি ভিডিও কলে কথা বলছেন। এ ধরনের প্রচারণাকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সজল বলেন, ভিডিওতে তাঁর কোনো কথোপকথন নেই। অথচ সম্পাদিত দৃশ্যকে কেন্দ্র করে তাঁকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সজল বলেন, “আপনারা ভিডিওটি বিচার ও বিশ্লেষণ করে দেখবেন, সেখানে আমার ভূমিকা কী ছিল। আক্তার নূর কার সঙ্গে কথা বলছিলেন, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি তখন খাবার খাচ্ছিলাম। ভিডিওতে আমি সরাসরি তাঁর সঙ্গে কথা বলছি, এমন কোনো কিছুই হয়নি। অথচ ভিডিওটি এডিট করে আমার সঙ্গে আজমেরী ওসমানের কথোপকথন হয়েছে বলে প্রচার করা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মহানগর যুবদলের এই আহ্বায়ক জানান, ১৯৯৩ সালে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়। এরপর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির বিভিন্ন পর্যায়ের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি।

সজলের দাবি, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। এ সময় হামলা, মামলা, কারাবরণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এত প্রতিকূলতার মধ্যেও দলের আদর্শ থেকে সরে যাননি বলে উল্লেখ করেন তিনি।

ভাইরাল ভিডিওর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করে সজল বলেন, রাজনৈতিকভাবে তাঁকে মোকাবিলা করতে না পেরে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তির পাশাপাশি বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে।

সবশেষে সজল বলেন, মিথ্যা প্রচারণা দিয়ে তাঁকে কিংবা জাতীয়তাবাদী যুবদলকে বিতর্কিত করা সম্ভব হবে না। অপপ্রচারের বিরুদ্ধে নিজের অবস্থানে অনড় থাকার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমার এবং জাতীয়তাবাদী যুবদলের সুনাম নষ্ট করা যাবে না, ইনশাআল্লাহ।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।