, , ,
শিরোনামঃ
ভাইরাল ভিডিও ঘিরে সজলের ক্ষোভ, ‘পারিবারিক মুহূর্তকে রাজনৈতিক বিতর্কে জড়ানো হচ্ছে’ রূপগঞ্জে যৌথ অভিযানে ইয়াবা ও এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৫ সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ, ৫ ফুট ৭ ইঞ্চি গাছসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় মিঠুন-রাব্বির মাদক স্পটে ডিবির অভিযান, গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২ সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবাকে মারধর ও আটকে রাখার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে ফতুল্লায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে জমিয়ত নেতা ফেরদাউসুরের ভিডিও ভাইরাল, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ফের বিতর্কে সিদ্ধিরগঞ্জ বিএনপি নেতা ইকবাল, প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি, মৎস্যজীবী দল নেতার ভিডিও ভাইরাল জালকুড়িতে দাঁড়িয়ে থাকা লরির চাকায় দুর্বৃত্তদের আগুন

সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষ, ৫ ফুট ৭ ইঞ্চি গাছসহ যুবক গ্রেপ্তার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর বসতবাড়ির সীমানাপ্রাচীরের ভেতর থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মোবারক হোসেন ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।

এসআরবি-১১-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এক ব্যক্তি নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে তাঁর বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে প্রবেশপথের সামনে রোপণ করা অবস্থায় একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার মোবারক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।