, , ,
শিরোনামঃ
নাঃগঞ্জ মহানগর যুবদলের নেতৃত্বে আলোচনায় মো. হাসান, ‘উড়ে এসে জুড়ে বসা’ নয়—দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অভিজ্ঞতার দাবি সমর্থকদের বিএনপির নাম ভাঙিয়ে টাকা দাবি করলে পরিচয় প্রকাশ করুন, ব্যবস্থা নেওয়া হবে: এমপি আজাদ শিল্পকারখানায় অস্থিরতা এড়াতে মালিক-শ্রমিকের যোগাযোগ বাড়ানোর তাগিদ ডিসির সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে বৃদ্ধ চা দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩ তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ এমপি আব্দুল্লাহ আল আমিনের শ্রমিক অসন্তোষে উসকানিদাতাদের ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এসপির বন্দরে ১৮ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ আসলাম গ্রেপ্তার, সহযোগীও আটক নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ আয়োজনকে সামনে রেখে নিবন্ধন কার্যক্রম ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী অনুষ্ঠানকে উৎসবমুখর, সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে সভায় বিভিন্ন পরিকল্পনা, প্রস্তাবনা এবং প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রোববার (৮ নভেম্বর) বিকেলে সরকারি তোলারাম কলেজের পদ্মা মিলনায়তনে আয়োজক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী আয়োজক কমিটির নিবন্ধন উপকমিটির আহ্বায়ক আরিফ মিহিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব ও সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, স্যুভেনির উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, মেডিকেল টিম উপকমিটির আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া বক্তব্য দেন প্রচার উপকমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সদস্য সচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন, সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক ও মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট শামসুন নূর বাঁধন, প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মো. রেজাউল করীম খান, সরকারি তোলারাম কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মশিউর রহমান, নিবন্ধন উপকমিটির সদস্য সচিব ও কলেজের শিক্ষক গিয়াস উদ্দিন এবং শিক্ষক ফারুক হোসেনসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা।

মতবিনিময় সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী আয়োজন সফল করতে তাঁদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরেন। নিবন্ধন কার্যক্রম, অনুষ্ঠান ব্যবস্থাপনা, শৃঙ্খলা, সাংস্কৃতিক আয়োজন এবং অংশগ্রহণকারীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।

সভাপতির বক্তব্যে আয়োজক কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব পুনর্মিলনীর সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। সবার আন্তরিক প্রচেষ্টা, অংশগ্রহণ ও সহযোগিতায় সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় পুনর্মিলনী আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর নারায়ণগঞ্জের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে সরকারি তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।