, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ৬০০ কাব স্কাউটের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জাতীয় সংহতি প্রতিদিনের আচরণ ও দায়িত্ববোধে প্রতিফলিত হওয়া উচিত: এসপি হাবিবুর রহমান জাতীয় সংহতির মাধ্যমে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা জেলা প্রশাসক রায়হান কবিরের সার্বভৌমত্ব র‍্যালিতে আনিসুল ইসলাম সানির নেতৃত্বে নারায়ণগঞ্জ জাসাসের অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে রাস্তার বিরোধে লাঠিসোঁটার আঘাতে চা দোকানি নিহত নারায়ণগঞ্জে ৭ নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ঢাকায় ৭ নভেম্বরের শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল শোডাউন ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিলেন এমপি আবুল কালাম নতুন প্রজন্মকে স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস জানতে বই পড়ার আহ্বান সজলের

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির অভিযানে গ্রেপ্তার ৩

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৬ নভেম্বর শুক্রবার রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), মো. শফিকুর রহমান রনি (৩৫) এবং মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। তাদের মধ্যে জসিমের বাড়ি টাঙ্গাইল সদর এলাকায়, রনির বাড়ি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলিতে এবং লিটনের বাড়ি পটুয়াখালী সদর এলাকায়। তারা বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকায় বসবাস করছিলেন।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়। এতে এসআই মিজানুর রহমান পিপিএম, মফিজুল ইসলাম পিপিএম ও মাহমুদুর রহমানসহ ডিবির সদস্যরা ছিলেন।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আসামিদের পূর্ববর্তী অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলার তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। ঘটনার দিন মেহেরপুর থেকে অস্ত্র নিয়ে বিক্রির উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি।

অভিযানে তাদের কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল এবং আসামিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।