, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪০ জন গ্রেফতার, মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার সাত দিন পর ঢাকার মুগ্ধা থেকে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করল নারায়ণগঞ্জ ডিবি রাত পোহালেই রেড ক্রিসেন্ট নির্বাচন, একমাত্র তরুণ প্রার্থী নিরব রায়হান তরুণদের উদ্যোগে পুনরায় প্রাণ ফিরছে আরামবাগ যুব সংঘে, শুরু হলো ক্লাব নির্মাণকাজ রেড ক্রিসেন্ট নির্বাচন ঘিরে নবী হোসেন-টিপুর প্যানেলের পরিচিতি সভা, ভোট চাইলেন এমপি আবুল কালাম ১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধের আল্টিমেটাম এমপি মান্নানের অপুর উদ্যোগে নাসিক ৮ নম্বর ওয়ার্ডে পানির সংকট নিরসনে দুটি সাবমারসিবল পাম্প উদ্বোধন সাখাওয়াতের ডাইস-কেমিক্যাল ও জ্বালানির মূল্যবৃদ্ধি: ন্যূনতম ডাইং চার্জ পুনর্নির্ধারণের দাবি অটোরিকশা ডাম্পিংয়ের নামে চাঁদাবাজি বন্ধের হুঁশিয়ারি, দুই সপ্তাহে বৈধ গাড়ির হিসাব চূড়ান্ত সিদ্ধিরগঞ্জ থানা ও ৮ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প, অপুর ব্যবস্থাপনায় উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত

সাত দিন পর ঢাকার মুগ্ধা থেকে নিখোঁজ সিয়ামকে উদ্ধার করল নারায়ণগঞ্জ ডিবি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর থেকে নিখোঁজের সাত দিন পর চাপাইনবাবগঞ্জের তরুণ সিয়াম আলীকে (১৯) ঢাকার মুগ্ধা এলাকা থেকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পরে জানা যায়, সিয়াম নিজেই আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমানের ছেলে সিয়াম আলী নারায়ণগঞ্জ বন্দরে লেবার সরদার সহিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রায় তিন থেকে চার মাস ধরে কাজ করছিলেন। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

এদিকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সিয়ামের সন্ধান না পেয়ে লেবার সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করেন। এ ঘটনায় সহিদুল ইসলাম বন্দর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ১৫৪০, তারিখ ২৫ অক্টোবর ২০২৬।

সাত দিন অতিবাহিত হওয়ার পরও সিয়ামের সন্ধান না মেলায় বিষয়টি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নজরে আসে। পরে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে প্রয়োজনীয় তদন্ত ও উদ্ধারের নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্যপ্রযুক্তির সহায়তায় সিয়ামের অবস্থান শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার ডিএমপির মুগ্ধা থানাধীন উত্তর মুগ্ধা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, সিয়াম অপহরণের শিকার হননি; বরং নিজেই আত্মগোপনে ছিলেন। উদ্ধার শেষে তাঁকে লেবার সরদার সহিদুল ইসলাম ও তাঁর ভাই আমিনুলের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ডিবি পুলিশের এ অভিযানের মধ্য দিয়ে সাত দিন ধরে চলা সিয়ামের নিখোঁজ থাকার ঘটনার অবসান হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।