বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে পুকুরপাড়ে বৃক্ষরোপণ করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আরমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার ও সাইফুল আলম সজিব উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূঁইয়া সাগর, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়সল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ ও মাহফুজুর রহমান ফয়সল। সিদ্ধিরগঞ্জ যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান মো. মিন্টু, রাশেদুল ইসলাম, সজল হোসেন ও খায়রুল ইসলাম মৃদুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং জলজ সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ তুলে ধরা হয়।
Leave a Reply