, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৭১ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চোলাই মদ উদ্ধার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযানে ২০৫০ ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ মহানগরে বহুমুখী কর্মসূচি, ২৭ অক্টোবর বর্ণাঢ্য র‌্যালি নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব, বিসর্জন হয়নি ২৫ মণ্ডপের প্রতিমা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ: সজল শীতলক্ষ্যায় প্রতিমা বিসর্জনে শেষ হলো নারায়ণগঞ্জের দুর্গোৎসব বিজয়া দশমীতে নারায়ণগঞ্জে বিসর্জনের প্রস্তুতি পরিদর্শনে বিভাগীয় কমিশনার

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নারায়ণগঞ্জ মহানগরে বহুমুখী কর্মসূচি, ২৭ অক্টোবর বর্ণাঢ্য র‌্যালি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে মহানগর যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বর্ণাঢ্য র‌্যালির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কর্মসূচি সফল করতে সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, বন্দর উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে সংগঠনটি।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের কিল্লারপুল এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক সমন্বয় এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ জানান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঘোষিত কর্মসূচিতে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনসম্পৃক্ততামূলক উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ২৭ অক্টোবর বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এতে মহানগর যুবদলের আওতাধীন সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা, বন্দর উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেবেন বলে সভায় জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরদিন ২৮ অক্টোবর মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও খাদ্য বিতরণ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

সভায় নেতারা সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বশীলদের নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সমন্বয় বাড়ানোর বিষয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্য সচিব সাহেদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, আব্দুর রহমান, শাকিল মিয়া ও সাইফুল আলম সজিব। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, অ্যাডভোকেট শাহিন খান, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, আশরাফুল ইসলাম তান্না, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আব্দুল কাদির, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে নেওয়া এসব কর্মসূচির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক তৎপরতা জোরদার করার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের সম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে বলে সভায় জানানো হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।